ভিয়েনা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহবিচ্ছেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দীর্ঘ ১৮ বছরের সংসারের ইতি টেনে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো-সোফি দম্পত্তি। এরই মধ্যে তারা আইনি চুক্তিও সই করেছেন।

খোদ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।’

পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেছেন।

৫১ বছর বয়সী জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের ১৮ বছরের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সোফি আগে সম্প্রচার মাধ্যমে একজন উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গ সমতা ও মহিলাদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন। স্বামী জাস্টিনের প্রচারণায় সম্মুখভাগে থাকতেন তিন সন্তানের এই মা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহবিচ্ছেদ

আপডেটের সময় ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩