ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৩২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের ফ্যাক্টরির অদূরে ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের চেষ্টার প্রতিবাদে শ্রমিকরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রশিদপুর চা বাগানের ফ্যাক্টরির সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে রশিদপুর, রামপুর, ফয়জাবাদ, শিতলাছড়া, ফয়জাবাদ কোয়ার্টার, দক্ষিণ রামপুর চা বাগানের শত শত নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সাধারণ সম্পাদক সুভাস দাস, রশিদপুরের সভাপতি নিপেন চাষা, রামপুরের সভাপতি সুমন সিং, ফয়জাবাদের সভাপতি দুলাল সাঁওতাল, শিতলাছড়ার সভাপতি বাবুল তেলী, ফয়জাবাদ কোয়ার্টারের সভাপতি নকুল গঞ্জু, দক্ষিণ রামপুরের সভাপতি চাম্পা লাল রবি দাস ।

বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, চা বাগান আমাদের আপন ঠিকানা। এখানে আমরা বসবাস করে চা শিল্পের উন্নয়নের ভূমিকা রাখছি। চোখের সামনে এ শিল্পকে ধ্বংস হতে দিতে পারি না। চা শিল্পকে হুমকীতে ফেলে ফ্যাক্টরির কাছের ছড়া থেকে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনের চেষ্টা করা হলে শ্রমিকরা মিলে প্রতিহত করবে।

বাগান ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, রশিদপুর বাগানে মানসম্মত চা পাতা উৎপাদন হচ্ছে। এখানে এ শিল্পকে ধ্বংস করে বালু উত্তোলন করা ঠিক হবে না। শ্রমিকরা বাগানকে ভালবাসে বলেই বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের মানববন্ধন

আপডেটের সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩