ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

লালমোহনে জেলেদের জালে ধরা পড়ল প্রায় আড়াই কেজির রাজা ইলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ১০৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন থেকে প্রায় আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ বেশি টাকা বিক্রির জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মোতাহার বেপারী মাছটি জেলেদের থেকে কিনে পুনরায় বিক্রি করতে ঢাকায় পাঠান।

মৎস্য ব্যবসায়ী মো. মোতাহার বেপারী বলেন, স্থানীয় আওলাদ মাঝিসহ তার ট্রলারের জেলেরা চরফ্যাশনের ঢালচর সংলগ্ন মেঘনা নদী থেকে মাছ শিকারের সময় অন্য মাছের সঙ্গে এই মাছটি পান। এরপর তারা রোববার সকালে মাছটি নাজিরপুর ঘাটে আনেন। পরে ওই মাছটি নিলামে তোলা হয়। তখন নিলামের সর্বোচ্চ দাম সাড়ে ৫ হাজার টাকায় রাজা ইলিশটি কিনি। মাছটির ওজন প্রায় আড়াই কেজি থেকে একটু কম। স্থানীয় কেউ না কেনায় অন্যান্য মাছের সঙ্গে ওই মাছটিও ঢাকায় পাঠিয়েছি। আশা করছি এটি ঢাকাতে ৮/৯ হাজার টাকায় বিক্রি করা যাবে।  

এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে পলি মাটি জমায় নদীতে মাছ কম আসছে। তবে ভালো করে বৃষ্টি হলে জেলেরা তাদের কাক্সিক্ষত ইলিশ পাবেন। এরপর দামও অনেকটা কমবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জেলেদের জালে ধরা পড়ল প্রায় আড়াই কেজির রাজা ইলিশ

আপডেটের সময় ০৭:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩