ভিয়েনা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

চরফ্যাসনে প্রভাবশালীদের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ৯৯ সময় দেখুন

চরফ্যাসন প্রতিবেদক: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষকের চাষের জমি দখল করে নিয়েছেন প্রভাবশালীরা। ভোলার চরফ্যাসনের শশীভূষণ থানার নাংলাপাতা গ্রামের হানিফ চকিদারদের এ অভিযোগ করেছেন জমির মালিক হেজু মিয়া। দখলকৃত জমিতে ঘর নির্মাণের কাজ করা হচ্ছে বলেও অভিযোগ তার। দখলকৃত জমি উদ্ধার করতে না পেরে আদালতে মামলা করেছেন হেজু মিয়া। পরে অভিযোগ আমলে নিয়ে আদালত স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেন। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করেই কৃষকের জমি দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে।

অভিযোগে জানা গেছে, নাংলাপাতা গ্রামের এসএ ৬৫ খতিয়ানের ১৮ শতাংশ জমির দখল নিয়ে স্থানীয় আব্দুর রব পন্ডিত ওরফে হেজু মিয়া বেপারী এবং হানিফ চৌকিদারের মধ্যে বিরোধ চলছে। ১৯৭৮ সনে মূল মালিক তাজল ইসলাম গংদের থেকে দলিলমূলে ক্রয় করেন আবদুর রব পন্ডিত। কিন্তু কয়েকদিন আগে দাপট দেখিয়ে জমিটি দখলে নেন হানিফ চৌকিদার। একইসঙ্গে জমিতে নির্মাণ কাজ শুরু করেন।

আবদুর রব পন্ডিত জানান, রেকর্ডীয় মূল মালিক থেকে ক্রয় করে দীর্ঘ ৪৫ বছর ধরে জমিটি ভোগদখলে ছিলেন তিনি। কিন্ত সম্প্রতি হানিফ চৌকিদারকে সামনে রেখে একদল দুবৃর্ত্ত ওই জমি জবর দখলের তৎপরতা শুরু করে। যার ফলে তিনি চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে ১২৫/২০২৩ মামলা দায়ের করেন। মামলা দায়েরের একদিন পর গত ২০ মার্চ হানিফ চৌকিদার ও তার সহযোগিরা জমিতে একটি একচালা ঘর তুলে দখল নেয়ার তৎপরতা চালায়। যার প্রেক্ষিতে আদালত নির্মাণে নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু আদালতের এই আদেশ না মেনেই হানিফ চৌকিদার ও তার সহযোগিরা জমিতে মাটি ভরাট এবং ঘর নির্মাণ শুরু করেন।

অভিযুক্ত হানিফ চকিদার জানান, তিনি রেকর্ড সুত্রে জমির মালিক। এটি এতোদিন হেজু মিয়া দখলে কের রেখেছিলেন। এখন তিনি সেটি উদ্ধার করে ঘর নির্মাণ করছেন।

এদিকে, এ ব্যাপারে শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান, কোন পক্ষই বিষয়টিতে থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে প্রভাবশালীদের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ

আপডেটের সময় ০৫:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩