ভিয়েনা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাউখালীতে নিঁখোজের ৩ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ৪৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে নিঁখোজের ৩ দিন পর মো. হাসান (১০) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুটি কাউখালীতে তার খালা বাড়িতে বেড়াতে এসেছিলো। সে নোয়াখালী জেলার শাহাবুদ্দিনের পুত্র। তারা পবিবার নিয়ে ঢাকায় থাকে। সোমবার (১৩মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহটি উপজেলা অশোয়া-আমড়াঝুড়ি ফেরিঘটা এলাকা থেকে উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত ১১ মার্চ দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব্য আশ্রায়ন এলাকার বাসিন্দা জালাল তালুকদারের ভায়রার ছেলে হাসানসহ ৩/৪জন শিশু সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে হাসান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে স্থানীয় ডুবুরি দিয়ে খোজাঁখুজিঁ করে পরে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো,ইমরান হোসেন জানান , এর আগে গত শনিবার (১১মার্চ) নিঁখোজের পর ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান করলেও তাকে পাওয়া যায় নি। তবে সোমবার সকালে তার মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, ওই দিন সকালে স্থানীয়রা একটি শিশুর মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খাবর দেন। আর ওই মরদেহটি নিঁখোজ শিশু হাসানের বলে নিশ্চিত হওয়া গেছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে নিঁখোজের ৩ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৭:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩