ভিয়েনা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহে নৈশ কোচের চাপায় ১ জনের মৃত্যু, বাস আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৩৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মিঠুন ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গেলরাত ১০ টার দিকে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী নৈশকোচের চাপায় তার মৃত্যু হয়। সে জেলা সদরের মাগুরাপাড়ার শাহজাহান ইসলামের ছেলে এবং গ্রিনলাইফ ন্যাচারাল হেলথ কেয়ার নামের একটি আয়ুর্বেদী ঔষধ কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি হিসাবে চাকুরী করতো।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, রাতে ঝিনাইদহ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল মিঠুন ইসলাম। পথিমধ্যে রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে পুলিশে দেয়।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর  

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে নৈশ কোচের চাপায় ১ জনের মৃত্যু, বাস আটক

আপডেটের সময় ০৭:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩