ভিয়েনা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বিধবা নারীর ঘর ও জমি জোর করে দখল এবং মারধরের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৭ সময় দেখুন

লালমোহন  (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিধবা নারী কোহিনুরের ঘর ও জমি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে। কোহিনুরের স্বামী মারা যাওয়ার পর তার বাবা তার নামে ১৬ শতাংশ জমি লিখে দেয়। বাবার দেয়া জমিতে থাকার জন্য ঘর তৈরী করে চট্রগামে গার্মেন্টসে চাকুরী নেয় কোহিনুর। মাঝে মধ্যে বাড়ীতে এসে তার ঘরে থাকে। এরই মধ্যে কোহিনুরের সম্পত্তি ও ঘরের উপর নজর পরে একই এলাকার আব্দুল মালেকের ছেলে হুমায়ুন কবির গংদের।

কোহিনুরের ঘরে কেহ না থাকায় হঠাৎ গত শনিবার রাতে হুমায়ুন কবিরের নেতৃত্বে তার ঘরের সামনে নতুন একটি ঘর তৈরী করে। এবং অন্য যায়গায় টিন দিয়ে ঘর তৈরী করে রেখেছে এখানে উত্তোলন করতে। ঘটনাটি উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার। কোহিনুর তার ঘরের চাবি রেখে যায় তার ভাই এর স্ত্রী জয়নব বিবি (৬০) এর কাছে।

সোমবার দুপুরে জয়নব বিবি চাবি নিয়ে কোহিনুরের ঘর খুলতে আসলে হুমায়ুন কবিরগংরা তাকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেদম প্রহার করে এবং কোহিনুরের ঘর ভাংচুর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্বার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী কোহিনুর বলেন, আমার বাবা আমাকে জমি দিয়ে গেছেন। সে জমি বালি দিয়ে ভরাট করে আমি ঘর করেছি থাকার জন্য। আমি আমার সংসার পরিচালনা করতে গিয়ে চট্রগামে গিয়ে গার্মেন্টস করি। মাঝে মধ্যে ছুটি নিয়ে বাড়ীতে আসি। আমার ঘরের চাবি আমার ভাবীর কাছে রেখে যায়। এখন আমাকে অসহায় পেয়ে হুমায়ুন কবিররা আমার জায়গা জোর করে দখল করতেছে। আমার ভাবিকে তারা মারধর করেছে সে এখন হাসপাতালে আছে। আমাকে বিধবা ও অসহায় পেয়ে তারা আমার সাথে জোরজুলুম করছে। আমি প্রশাসনের কাছে এই জুলমবাজদের বিরুদ্ধে ন্যায় বিচার আশা করছি।

এ ব্যাপরে অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, আমাদের জমিতে আমরা ঘর করতেছি। কোহিনুর এখানে আগে আমাদের জমিতে ঘর তুলছে। এখন আমরা তাকে আর এখানে থাকতে দিব না। ঘর ভাঙার ব্যাপরে বলেন, আমরা তার ঘর ভাঙ্গি নাই। কোহিনুর নিজের ঘর নিজে ভেঙ্গেছে।

এ ব্যাপারে লালমোহন থানার এ এস আই মোশরফ হোসেন জানান, বাদীর অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিধবা নারীর ঘর ও জমি জোর করে দখল এবং মারধরের অভিযোগ

আপডেটের সময় ০৮:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩