ভিয়েনা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছে: আমির হোসেন আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছে। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েই সেটা করা হচ্ছে। আজকে শেখ হাসিনা তার দলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে মুক্তিযোদ্ধাদের। সুতরাং আগামী নির্বাচনে আপনাদের শেখ হাসিনার পাশে থাকা উচিত।

বুধবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, এতে বিএনপি-জামায়াতের মন্ত্রী-এমপিদেরও ফাসি হয়েছে। তাই তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর শিক্ষপ্ত। আগামীতে ক্ষমতায় আসতে না পারলে, সেই শিক্ষপ্তরার বহিপ্রকাশ ঘটবে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে, ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছে: আমির হোসেন আমু

আপডেটের সময় ০৬:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩