ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

মানব পাচার চক্রের এক হোতাকে গ্রেফতার করেছে RAB

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৪ সময় দেখুন
ঢাকা প্রতিনিধিঃ  প্রথমে ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় প্রেরণ। তারপর জিম্মি করে শারিরীক নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া হয়। এমন চক্রের এক হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার গভীর রাতে ঢাকার নয়াপল্টন এলাকা থেকে হাফিজুর রহমান নামের ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলে র‌্যাব -১৪ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গত ৩ জানুয়ারী মানব পাচারকারী চক্রের মুল হোতা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামের হাফিজুর রহমান ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠায়। সেখানে হাফিজুরের সহযোগীরা লিটনকে আটকে রেখে মারধর করে তার বাবাকে ফোন করে তিন লাখ ২৫ হাজার টাকা দিতে বলে। তাদের কথামত দাবিকৃত টাকা পরিশোধ করা হয়। এরপর গত ৯ ফেব্রুয়ারী লিটনকে বেধরক মারপিটের ভিডিও পাঠিয়ে আরো ১৩ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় লিটনের বাবা বাদি হয়ে ঘাটাইল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব হাফিজুর রহমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় কোম্পানী কমান্ডার।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন /ইবিটাইমস 
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানব পাচার চক্রের এক হোতাকে গ্রেফতার করেছে RAB

আপডেটের সময় ০৮:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩