ভিয়েনা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি মোবাইল কোর্টে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

জানা যায়, উপজেলার শহীদ নগর গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে ইলিয়াস হোসেন অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রি করছিল। এমন খবরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী জানান, কোন জমিতে মাটি কাটতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এমন কি কোন জলাশয়ও পুন:খনন করতে চাইলে সে ক্ষেত্রেও অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি মোবাইল কোর্টে জরিমানা

আপডেটের সময় ০৫:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩