ভিয়েনা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

৯ দিন ব্যাপী ভোলায় উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ৩৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলায় ৯ দিন ব্যাপী উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু হয়েছে।

শুক্রবার (১৩জানুয়ারি) সকাল থেকে এ পাখি গণনা শুরু হয়।জেলার খেয়াঘাট থেকে ৮ সদস্যের একটি পাখিপর্যবেক্ষক দল ট্রলার নিয়ে এ কার্যক্রম শুরু করেন। উপকূলীয় এলাকায় এ শুমারি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে ‘বাংলাদেশ বার্ড ক্লাব’। এবার এ শুমারিতে  যুক্ত হয়েছে বন অধিদপ্তররে, আইইউ সিএন বাংলাদেশ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি দল। এ টিমের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বার্ডস ক্লাবের সহ সভাপতি সায়েম ইউ চৌধুরী।  আর উপস্থিত আছেন বার্ডস ক্লাব সদস্য এভারেস্ট জয়ী  এমএ মুহিত, সদস্য অনু তারেক, বন অধিপ্তরের  জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা জহুরা মিনা, কাজী জেনিফার আজমেরি,  আইইউ সিএন বাংলাদেশ কর্মকর্তা নাজিম উদ্দিন খান, বার্ড ক্লাব সদস্য মোঃ ফয়সাল, প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সিহাব খালেদীন।

উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালি থেকে চট্রগ্রামের সন্দীপ পর্যন্ত অন্তত ৪০ দ্বীপ চরে পরিযায়ী, অপরিযায়ী ও জলচরসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি গনণা করবেন এ প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ বার্ড ক্লাব সহ-সভাপতি সায়াম ইউ চৌধুরী বলেন, শুধু পাখি গণনা নয়, পাখিদের জীবন, অবাধ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পাখি রক্ষায় ৯ দিন কাজ করবো আমরা। প্রতি বছর শীত মৌসুমে এ আয়োজন করা হয়ে থাকে।

বার্ড ক্লাব সদস্য ও পাখি পর্যবেক্ষক এমএ মুহিত,মোঃ ফয়সাল বলেন, শীত মৌসুমে বাংলাদেশে ৪ ‘শ প্রজাতির অতিথি পাখি আসে। তার বেশিরভাগ আসে ভোলায়। তবে জল বায়ু পরিবর্কনের কারনে পাখি কিছুটা কমেছে।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে এ শুমারি চলে আসছে।  পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে এ জলচর পাখি গণনা করা হচ্ছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯ দিন ব্যাপী ভোলায় উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু

আপডেটের সময় ০৩:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩