ভিয়েনা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

বিএনপিকে ছাড়াই বৃহস্পতিবার শুরু সংসদ অধিবেশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ৮৩ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: বিএনপিকে ছাড়াই চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বৃহস্পতিবার শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৪টায় বসবে নতুন বছরের প্রথম এ অধিবেশন। এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। পরে ১১ ডিসেম্বর ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ সবাই পদত্যাগ করেন। এ কারণে সংসদ অধিবেশনে বিএনপি ছাড়াই আগামীকাল শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহ্বান করেছেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপিকে ছাড়াই বৃহস্পতিবার শুরু সংসদ অধিবেশন

আপডেটের সময় ০৬:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩