ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

শীত শুরুর পর লোডশেডিং কমে যাবার আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৩৯ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা: নভেম্বরে শীত শুরুর পর দেশে চলমান লোডশেডিং কমতে পারে। এমন প্রত্যাশা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের। তিনি বলেন, বিদ্যুতের এমন সঙ্কটময় পরিস্থিতি সাময়িক। আশা করছি, নভেম্বরে তাপামাত্রা কমলে পরিস্থিতির উন্নতি হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম আয়োজিত বাংলাদেশ ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সঙ্কটময় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ প্রয়োজন জানিয়ে নসরুল হামিদ বলেন, এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে।

তিনি বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়ণযোগ্য জ্বালানির সমাধান আনতে হবে। অন্য দেশের মডেল অনুসরণ করে সমাধান পাওয়া যাবে না। তিনি জানান, বাংলাদেশ হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহারের পলিসি নিয়েও কাজ করছে। পরিবহণ বিদ্যুৎ চালিত হলে কার্বন নিঃসরণ অনেক কমবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীত শুরুর পর লোডশেডিং কমে যাবার আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আপডেটের সময় ০৪:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২