ভিয়েনা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার দখলে যাচ্ছে শুক্রবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৬৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে দখলে নিতে যাচ্ছে রাশিয়া। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্ক, লুহাস্ক, খেরশান ও ঝাপোরিঝিয়া নিজেদের দখলে নিতে ডিক্রিতে স্বাক্ষর করবেন। রাজধানী মস্কোতে এই ডিক্রিতে স্বাক্ষর করবেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চারটি অঞ্চল একীভূত করা উপলক্ষে এরইমধ্যে মস্কোসহ রাশিয়ার বড় শহরগুলোতে গ্রহণ করা হয়েছে নানা আয়োজন। বিলবোর্ডগুলোতে প্রদর্শিত হচ্ছে দোনেস্ক, লুহাস্ক, খেরশান ও ঝাপোরিঝিয়ার নাম।

এর আগে গেল শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন, ইউক্রেনের ওই এলাকাগুলোতে গণভোটে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। এতে তারা ব্যাপকভাবে রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।

এদিকে, রাশিয়ার এ পদক্ষেপের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমার মিত্ররা। এমন আগ্রাসী পদক্ষেপের কারণে মস্কোকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশগুলোর নেতারা।

২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের আরেকটি অঞ্চল ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার দখলে যাচ্ছে শুক্রবার

আপডেটের সময় ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২