ভিয়েনা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

বাবুল আক্তার ও ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ১০৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার এ মামলাটি করেন।

মঙ্গলবার রাতে বিষয়টি জানিয়েছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া।

থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমণ্ডি থানায় অভিযোগ দায়ের করেছিলেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। পরে এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন- ইলিয়াস হোসাইন (৪৮), সাবেক পুলিশ সুপার মো. বাবুল আকতার (৪৬), বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫) ও বাবুল আক্তারের বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২)।

মো. ইকরাম আলী মিয়া বলেন, ‘চারজনের বিরুদ্ধে বিশেষ নিরপত্তা ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে। এর বেশি এখন আর বলতে চাচ্ছি না।’

এর আগে গত ৭ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় স্বীকারোক্তি এবং ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তার নাম বলতে রিমান্ডে থাকাকালীন সময়ে ৫৩ ঘণ্টা টানা নির্যাতনের অভিযোগে পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। যদিও পরে তা আদালত আমলে নেননি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবুল আক্তার ও ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা

আপডেটের সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২