ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

রেমিট্যান্সে কমল ডলারের মূল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৫৬ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: রেমিট্যান্সে ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতি ডলারের সর্বোচ্চ মূল্য হবে ১০৭ টাকা ৫০ পয়সা। আগে যা ছিল ১০৮ টাকা। তবে রপ্তানির ক্ষেত্রে ডলারের দর অপরিবর্তিত আছে। আগের মতোই তা ৯৯ টাকা বহাল রাখা হয়েছে। প্রবাসীদের পাঠানো আয়ে ডলারের এই নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এরইমধ্যে সব ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এ সিদ্ধান্ত নেয়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমিডি) আফজাল করিম।

তিনি বলেন, এখন ডলারের ওপর চাপ কিছুটা কমেছে। তাই নতুন দর নির্ধারণ করা হলো। ১ অক্টোবর তা কার্যকর হবে। যেসব ব্যাংক ডলার কিনে রেখেছে, এসময়ের মধ্যে দর সমন্বয় করবে তারা। আমদানিতে রেমিট্যান্স আহরণ এবং রপ্তানি বিল নগদায়নে গড় খরচের সঙ্গে ১ টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো। এর মানে স্প্রেড সীমা হবে ১ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটিই হবে আন্তঃব্যাংক ডলার বিনিময় হার। এতে আমদানিকারকের খরচ কমবে।

সবমিলিয়ে দুই সপ্তাহ পর বৈঠক করল সংগঠন দুটি। সেখানে আমদানির ক্ষেত্রেও ডলারের দরে কোনো পরিবর্তন আনা হয়নি। এসময় এবিবি চেয়ারম্যান ও ব্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর অস্থির ডলার বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে এবিবি ও বাফেদা বৈঠক করে। তাতে আন্তর্জাতিক প্রধান মুদ্রার একক রেট ধার্য করে তারা। এক্ষেত্রে রপ্তানি আয়ে ডলারপ্রতি সর্বোচ্চ দাম ৯৯ টাকা এবং রেমিট্যান্সে ১০৮ টাকা বেঁধে দেয়া হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দেশে দেশে মুদ্রার দরপতন হয়। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ৭ মাসে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমেছে ২৫ শতাংশের বেশি। এ যুদ্ধ শুরুর আগে ডলারপ্রতি দর ছিল ৮৫ টাকা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রেমিট্যান্সে কমল ডলারের মূল্য

আপডেটের সময় ০৬:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২