ভিয়েনা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৪৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নতুন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দাবি আদায়ে সকল রাজনৈতিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে সমাবেশে তিনি তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। চাল-ডাল-তেলের জন্য আন্দোলন করছি। এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে পাচার করেছে।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকার বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার ধরা পড়ে গেছে। প্রধানমন্ত্রী লন্ডনে গিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। আওয়ামী লীগের অধীনে প্রধানমন্ত্রীর কথা শুনে সবাই হাসছে। সরকার বাংলাদেশের মানুষের মন থেকে সরে গিয়েছে। কথায় আর কাজ নেই, সকলকে এখন ঐক্যবদ্ধ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর আঘাত করে, নেতাকর্মীদের হত্যা করে মানুষের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।

এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২