ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে ট্রাফিক দক্ষিণ জোন এর উদ্বোধন করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১১৫ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:   ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী-শ্লোগানে ভোলার লালমোহনে শহর ও যানবাহন শাখা (ট্রাফিক দক্ষিণ জোন) ভোলা এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় এ উপলক্ষে লালমোহন থানা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ভোলা জেলার মধ্যবর্তী স্থান হলো লালমোহন। এখানে ৫টি থানাকে নিয়ে ট্রাফিক দক্ষিণ জোন করা হয়েছে। ট্রাফিক দক্ষিণ জোনের কার্যক্রমের মাধ্যমে এই এলাকার মানুষ ট্রাফিক কার্যক্রমের সুবিধা পাবে এবং লালমোহন বাজারের যানযট আর থাকবে না। আমরা সকলে ট্রাফিক কার্যক্রমকে সহযোগিতা করবো। কোন অদক্ষ এবং চালক ব্যাতিত হেলপার এখন থেকে গাড়ী চালাতে পারবে না।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোাহন উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন, দক্ষিণ আইচা ও দুলারহাট থানার ওসি, ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আকতার হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহাম্মদ বেপারী, ভোলা ট্রাফিক অফিসের টিআই আবদুল গনি প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন লালমোাহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন। এরপূর্বে লালমোহন থানায় নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করেন এমপি শাওন।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ট্রাফিক দক্ষিণ জোন এর উদ্বোধন করলেন এমপি শাওন

আপডেটের সময় ০৪:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২