ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবেঃ ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ১১৯ সময় দেখুন

ঢাকাঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের ঐতিহ্যকে নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে  বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, দেশ বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনা নস্যাতের অপতৎপরতা অব্যাহত রেখেছে। ওবায়দুল কাদের বলেন, এই অপশক্তি  গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নের প্রধানতম প্রতিবন্ধকতা।

তিনি বলেন  মুক্তিযোদ্ধারা আজ বিভক্তির মধ্যে আছে। এ বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন এবং চেতনাকে দুর্বল করে দিচ্ছে। তাই বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক চড়াই – উৎরাই পেরিয়ে ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করে এগিয়ে চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫০ বছরে এসেও দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত্রে লিপ্ত সাম্প্রদায়িক শক্তি।

তিনি এই অপশক্তিকে মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই- জনগণের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহস এবং রাজনৈতিক অবস্থানও নেই।

তিনি বলেন, বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীতনিদ্রায় রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।

৩য় ও ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে যারা বিদ্রোহী হয়ে নির্বাচন করতে চাচ্ছে, তাদেরকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অনতিবিলম্বে সরে দাঁড়াতে কঠোর নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের স্বার্থে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। যারা বিদ্রোহ করছে বা করবে তাদের আর কোন ছাড় দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত মেনেই  রাজনীতি করতে হবে।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবেঃ ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৮:২৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১