ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৮১, নিখোঁজ ৫৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ৫২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুর রাজ্যে ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫৫ জন।

পরিস্থিতি এতটাই জটিল যে জোর উদ্ধার তৎপরতা সত্ত্বেও সব মৃতদেহ উদ্ধার করতে আরও দুই-‌তিন দিন সময় লেগে যাবে বলে ধারনা করা হচ্ছে। গত ২-৩ দিন ধরে প্রায় ৫৫ জন ধসে চাপা পড়ে রয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে ১৮ জন আঞ্চলিক সেনাবাহিনীর জওয়ান। উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী।

এরই মধ্যে মণিপুর সরকারের তরফে নিহতদের পরিবারকে পাঁচ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

গত বুধবার রাতে মণিপুরের ননে জেলার টুপুল রেল স্টেশনের কাছে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। সেখানেই ভারতীয় সেনার ১০৭ আঞ্চলিক সেনাবাহিনীর ক্যাম্প ছিল। জওয়ানেরা এলাকার গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণকাজ পাহারায় ছিলেন। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় অনেকে নিখোঁজ রয়েছেন।

এই ঘটনায় ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ‘রাজ্যের ইতিহাসে মারাত্মক ঘটনা‌ এই ধস।’ উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জওয়ানদের মধ্যে ৯ জন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৮১, নিখোঁজ ৫৫

আপডেটের সময় ০৮:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২