ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বিশিষ্ট কূটনীতিক মহিউদ্দিন আহমদ আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ৬০ সময় দেখুন

ঢাকা: বিশিষ্ট কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ে যোগ দেন।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিলকিসি মহিউদ্দিন।

বিলকিসি মহিউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, উনি আর নেই। আমাদের ছেড়ে চলে গেছেন।

মহিউদ্দিন আহমদের ছোট ভাই জিয়াউদ্দিন আহমদ জানান, তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছিলেন। তিন সপ্তাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেয়ার পর চারদিন আগে তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল।

একাত্তরের সময়ে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাই কমিশনে কর্মরত ছিলেন মহিউদ্দিন। ১ অগাস্ট ট্রাফলগার স্কয়ারে মুক্তিযুদ্ধের পক্ষে এক সমাবেশে তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করার ঘোষণা দেন।

ইউরোপের দেশগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনের কাজে যোগ দেন।

মহিউদ্দিন আহমদ ১৯৪৪ সালের ১৯ জুন ফেনীর নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশিষ্ট কূটনীতিক মহিউদ্দিন আহমদ আর নেই

আপডেটের সময় ০৭:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২