ভিয়েনা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

চার দফা দাবীতে ভোলা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২১৯ সময় দেখুন

ভোলা: সারাদেশের কারিগরি শিক্ষার্থীদের সংকট নিরসনে দেয়া ৪ দফা দাবী না মানায় রবিবার সকাল ১১ টায় ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা, এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে পরে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমরা এর আগে ৪ দফা দাবী পেশ করেছি কিন্তু আমাদের দাবী উপেক্ষা করে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড, কিন্তু ক্লাশ ছাড়া পরীক্ষা আমরা কিভাবে দিবো ?

আন্দোলন সমন্বয় কমিটির সদস্য মাকলুব ভুইয়া জানায়, আমাদের ১ বছর ইয়ার লস আমরা কোনোভাবেই মেনে নেবো না,তাই সরকারকে আহবান জানাবো যাতে দ্রুত আমাদের দাবী মেনে নিয়ে আমাদের ক্লাশে ফিরিয়ে নেয়, শিক্ষার্থীদের আন্দোলনে পরিপ্ররেক্ষিতে কারিগরি শিক্ষা বোর্ডের বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করতে কলেজ প্রশাসনের একটি টিম সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেন, এসময় ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলাম,কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান জনাব তৌফিকুল ইসলাম,একাডেমিক ইনচার্জ মীর মঞ্জুর মোর্শেদ উপস্থিত ছিলেন।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে আসে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বাপ্পার নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম,

এসময় আগামী দিনে পলিটেকনিক ইনস্টিটিউট এর সমস্যা নিরসনে সকল যৌক্তিক দাবী আদায়ে তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যাক্ত করেন পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বাপ্পা। তার সাথে উপস্থিত ছিলেন, যু্গ্ম সম্পাদক আওলাদ খান, আরাফাত রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক রমিজ মিয়া, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ মুন্না প্রমুখ।

সাব্বির আলম বাবু/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চার দফা দাবীতে ভোলা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেটের সময় ০৪:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১