ভিয়েনা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৮৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে র‍্যালি আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে “পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প”। জেলার প্রণী সম্পদ দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ-উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চত্বর থেকে র‍্যালি বের হয় এবং র‍্যালিটি শহর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুগ্ধ দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরির প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষাথর্ীকে পুরষ্কারের চেক প্রদান করা হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাহেব আলীর সভাপতিত্বে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় চাহিদর তুলনায় ৮ হাজার ৪১২ মে. টন. ঘাটতি রয়েছে। ঝালকাঠি জেলায় ৬ লাখ ৯২ হাজার ৬৮০ টন দুগ্ধ গ্রহনকারী এবং চাহিদা ৬৩ হাজার ২০৭ মে. টন. । জেলায় ৪৫০টি দুগ্ধ খামার থেকে উৎপাদন হচ্ছে ৫৪ হাজার ৭৯৫ মে.টন। আলোচনা সভা শেষে দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১৫ জনকে পুরষ্কারের চেক প্রদান করা হয়।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২