ভিয়েনা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

ইউপি নির্বাচনে কারচুপি করেও জিততে পারছে না আওয়ামী লীগ : মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ৩২ সময় দেখুন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হচ্ছে, নৌকার ভরাডুবি হচ্ছে। স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা বিজয়ী হচ্ছে। এতো কারচুপির পরও তারা জিততে পারছে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ‘৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে আগ্রাসনবিরোধী কনভেনশনে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আজকে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এ রকম দুঃসহ অবস্থায় একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তিনি বলেন, আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। বেশিদিন আর এই স্বৈর সরকারের আয়ু নেই। বাংলাদেশে এখন অনেক বেশি লোক রাজপথে সমাগম হচ্ছে, সাধারণ মানুষও আসছে। পরিবর্তন আসবেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, সরকার আগামীদিনে নিশিরাতে নির্বাচন করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হচ্ছে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। আরও অনেক নিষেধাজ্ঞা আসবে।

লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনাসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যালবার্ট পি কস্তা, অপর্ণা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউপি নির্বাচনে কারচুপি করেও জিততে পারছে না আওয়ামী লীগ : মেজর হাফিজ

আপডেটের সময় ০৫:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২