ভিয়েনা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

হোটেলে-রেস্তোরায় খেতে টিকার সনদ দেখাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ২৪ সময় দেখুন

ঢাকা: হোটেল-রেস্তোরায় খেতে হলে টিকার সনদ দেখাতে হবে। যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আগামী ১৫ দিন পর থেকে রেস্তোরাঁয় খেতে হলে টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার সন্ধ্যায় ওমিক্রন প্রতিরোধে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী গণমাধ্যমকে এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে।’ এ ছাড়া, গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। কেউ মাস্ক ছাড়া গণপরিবহণে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিকার কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে সেই রেস্তোরাঁকেও জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে জাহিদ মালেক বলেন, ‘যদি কেউ এ কাজ করেন, তাহলে সেই রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে। এটি বাস্তবায়নে ১৫ দিন সময় দেওয়া হবে। এ বিষয়ে ক্যাবিনেট থেকে সার্কুলার ইস্যু হবে। ১৫ দিন পর এটি বাস্তবায়িত হতে পারে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যত অনুষ্ঠান আছে, সেগুলোতে মানুষের সংখ্যা যাতে কম হয়, সেই বিষয়ে আজ সোমবারের সভা থেকে তাগিদ দেওয়া হয়েছে। নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে যে, এটি করা হবে। এ ছাড়া গণপরিবহণে যত আসনের ব্যবস্থা আছে, তা যাতে কমিয়ে চালানো হয়, সে নিয়েও আলোচনা হয়েছে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হোটেলে-রেস্তোরায় খেতে টিকার সনদ দেখাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৫:২১:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২