ভিয়েনা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জর্ডানের পার্লামেন্টে এমপিদের ঘুষাঘুষি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ৮৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে আইনপ্রণেতাদের (এমপি) মধ্যে মারামারি হয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে অপ্রীতিকর এ ঘটনা ঘটে। তর্ক–বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে কয়েকজন আইনপ্রণেতা পরস্পর হাতাহাতিতে  জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্টের স্পিকার একজন সদস্যকে ফ্লোর ত্যাগ করতে বললে অধিবেশনকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। আইনপ্রণেতাদের মধ্যকার মৌখিক বিবাদ পরে মারামারিতে গড়ায়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন আইনপ্রণেতা একে অপরকে ঘুষি মারছেন। একপর্যায়ে একজন আইনপ্রণেতা মেঝেতে পড়ে যান। এ সময় অন্য আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে।

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিতর্কের জন্য পার্লামেন্টে অধিবেশন চলাকালে এক আইনপ্রণেতা ‘অন্যায্য’ মন্তব্য করেন। এ মন্তব্যের জন্য ওই আইনপ্রণেতা ক্ষমা চাইতে অস্বীকার করেন। এ ঘটনার জের ধরে পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবরে বলা হয়, আইনপ্রণেতাদের মধ্যে ঘুষাঘুষির ঘটনায় কেউ আহত হননি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জর্ডানের পার্লামেন্টে এমপিদের ঘুষাঘুষি

আপডেটের সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১