ভিয়েনা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ওমিক্রনে এখনো কোন মৃত্যুর রিপোর্ট পাওয়া যায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১২৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের ৩৮টি দেশে শনাক্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন ভ্যারিয়েন্ট বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উদ্বেগের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এর বিস্তার রোধে তৎপর হয়ে উঠেছে।

সর্বশেষ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন ভ্যারিয়েন্টের স্থানীয়ভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে, ওমিক্রন সংক্রমনে দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, নতুন এই ভ্যারিয়েন্টটি কতটা শক্তিশালী তা নিরুপনে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এটি গুরুতর অসুস্থতার কারণ কি-না এবং এর বিরুদ্ধে কতটা কার্যকর চিকিৎসা ও ভ্যাকসিন রয়েছে সেটি যাচাই করে দেখছে বিভিন্ন দেশ।

তবে এই নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে আগামী কয়েক মাসে এর সংক্রমণ ইউরোপে করোনা আক্রান্তের মোট সংখ্যার অর্ধেক ছাড়িয়ে যেতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমিক্রনে এখনো কোন মৃত্যুর রিপোর্ট পাওয়া যায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেটের সময় ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১