ভিয়েনা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ফরাসি প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাইডেন : হোয়াইট হাউস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৭১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রোমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে বৈঠক করবেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলান সাংবাদিকদের বলেন, ইতালির রাজধানীতে জি২০ সম্মেলনের প্রাক্কালে তারা দ্বিপাক্ষিক এ বৈঠক করবেন। বাইডেন একই দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাত করবেন।

পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের প্রচলিত সাবমেরিন ক্রয়ের একটি চুক্তি অস্ট্রেলিয়া ভেঙ্গে দেয়ার পর সৃষ্ট বিরোধ মীমাংসার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাইডেন-মাখো বৈঠককে।

ফ্রান্স এ ঘটনাকে কেবলমাত্র একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না বরং এর ফলে তাদের ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে।
চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে মাখো ডেকে পাঠান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সাথে তুলনা করেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফরাসি প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাইডেন : হোয়াইট হাউস

আপডেটের সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১