ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

টুইন টাওয়ার হামলায় হতাহতদের স্মরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৬৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: নীরবতা পালনের মধ্য দিয়ে টুইন টাওয়ার হামলায় হতাহতদের স্মরণ করলো যুক্তরাষ্ট্রবাসী।

স্থানীয় সময় শনিবার সকাল আটটায় নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে আয়োজন করা হয় এক স্মরণ অনুষ্ঠানের। এতে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা, ক্লিনটনসহ নিহতদের পরিবারের সদস্যরা। ঠিক আটটা ৪৬ মিনিটে পালন করা হয় এক মিনিটের নীরবতা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্রথম বিমানটি আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে। এছাড়া সাউথ টাওয়ারে দ্বিতীয় বিমানের আঘাত ও পেন্টাগনে হামলার মুহুর্তসহ বিভিন্ন সময়ে আরো পাঁচ মিনিটের নীরবতা পালন করা হয়। পরবর্তী চার ঘন্টা ধরে হামলায় নিহত দুই হাজার নয়শ’ ৭৭ জনের নাম পড়ে শোনান আগত স্বজনরা। এসময় আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয় গ্রাউন্ড জিরোতে। হামলায় নিহতদের মধ্যে ছিলেন ৬৭ ব্রিটিশ নাগরিক। নানা আয়োজনে যুক্তরাজ্যও স্মরণ করেছে দিনটি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টুইন টাওয়ার হামলায় হতাহতদের স্মরণ

আপডেটের সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১