ভিয়েনা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

আফগানিস্তানে নবযুগের সূচনা হলো : চীন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে ‘আফগানিস্তানে নবযুগের সূচনা’ হিসেবে অভিহিত করেছে চীন। খবর এনডিটিভির।

সোমবার রাতে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনা। এর মধ্য দিয়েই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দুই দশকের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে যেমন সমালোচনা হচ্ছে, অপরদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ে ফাঁকা গুলি ছুড়ে উদযাপন করেছে তালেবান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আফগানিস্তান বিদেশের সামরিক দখল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। আফগান জনগণ জাতীয় শান্তি ও পুনর্গঠনের জন্য নতুন যুগের সূচনা করেছে এবং আফগানিস্তানে নতুন অধ্যায় শুরু হয়েছে।

বেইজিংয়ের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা আশা করি, আফগানিস্তান একটি স্বাধীন, অন্তর্ভুক্তিমূলক এবং ব্যাপকভাবে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করবে এবং কঠোর হস্তে সব ধরনের সন্ত্রাসবাদী শক্তিকে দমন করবে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানে নবযুগের সূচনা হলো : চীন

আপডেটের সময় ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১