ভিয়েনা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

৩ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ৫৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সংবাদমাধ্যম এসবিএস নিউজকে বলেছেন, বিপজ্জনক পরিবেশের মধ্যেও আফগান নাগরিক যারা যুদ্ধের সময় অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করেছিল তাদের তালেবান অঞ্চল থেকে উড়োজাহাজে সরিয়ে নিতে আমরা কাজ করছি। তার মতে, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে কাজের কারণে তাদের গ্রেপ্তার বা মৃত্যুদণ্ডের ভয় আছে।

এরইমধ্যে কানাডা ও ব্রিটেন ৪০ হাজার আফগানকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই হাজার আফগান নাগরিককে আশ্রয় দিতে সম্মতি জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা।

দেশত্যাগী আফগানদের আশ্রয় দিতে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াও মানবিক ভিসায় শরণার্থী কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে যারা আফগানিস্তান থেকে পালিয়ে আসছে তাদের মধ্যে তিন হাজারকে ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় যে সব আফগান বাস করছেন তাদের পরিবারের নারী ও শিশু এবং নির্যাতিত সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হবে।’

এ বছর অস্ট্রেলিয়া মানবিক ভিসার অধীনে নানা দেশের ১৩ হাজার ৭৫০ শরণার্থী গ্রহণ করবে। গত বছরের বার্ষিক কর্মসূচির সংখ্যা ছিল ১৮ হাজার ৭৫০ জন।

আফগানদের ভিসা দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া ওই সংখ্যার বাইরে না গিয়ে তিন হাজার ভিসা আলাদা করে রাখছে। আগামী ১০ মাসের মধ্যে এই ভিসাগুলো দেওয়া হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

আপডেটের সময় ০৬:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১