ভিয়েনা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ থেকে ওমরাহ আবেদনের কার্যক্রম শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৭৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সালে বাংলাদেশের মুসল্লিদের ওমরাহ করতে যাওয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় জানায়, শুরুতে মাসে বিদেশ থেকে ৬০ হাজার করে ওমরাহ পালনকারীকে অনুমোদন দেওয়া হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা মাসে ২০ লাখে নিয়ে যাওয়া হবে। ১৮ বছরের বেশি বয়সীরা ওমরাহ’র জন্য আবেদন করতে পারবেন।

গত রোববার সৌদি আরব পরদিন মঙ্গলবার (৯ আগস্ট) থেকে ওমরাহ আবেদন গ্রহণের কথা জানায়। সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান, বিদেশিদের ক্ষেত্রে ওমরাহ’র আবেদনের সঙ্গে পূর্ণ ডোজ কোভিড-১৯ টিকা প্রাপ্তির সনদ যুক্ত করতে হবে। ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জেঅ্যান্ডজে’র পূর্ণ ডোজ অথবা চীনের তৈরি টিকার পূর্ণ ডোজের সঙ্গে ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জেঅ্যান্ডজে’র বুস্টার ডোজ নেওয়া থাকতে হবে।

তা ছাড়া যেসব দেশে থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আছে সেসব দেশের টিকাপ্রাপ্তদের বেলায় সৌদি আরবে পৌঁছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে। আর ৯টি দেশ তথা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন থেকে আসা ওমরাহ পালনে ইচ্ছুকদের অন্য কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে দেওয়া শর্তাবলীর কথা উল্লেখ করা হয়। সরকারি হজ পোর্টালে দেশের ওমরাহ এজেন্সিগুলোকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে লাইসেন্স নবায়ণের কথা বলা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ থেকে ওমরাহ আবেদনের কার্যক্রম শুরু

আপডেটের সময় ০৭:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১