ভিয়েনা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ি চাপায় বাংলাদেশী যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৬৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে আনুমানিক ২৬ বছর বয়স্ক মোঃ বরকত উল্লাহ মুন্না নিউইয়র্কে সাইকেল দিয়ে ফুড ডেলিভেরির কাজ করতেন।

গতকাল বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে খাবার ডেলিবারীর কাজে কর্মরত অবস্থায় কে বা কারা তাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত স্থানটি নির্জন ও নিরিবিলি এলাকা হওয়ায় ঘাতককে এখনো শনাক্ত করা সম্ভব হয় নি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট হাউজটন এন্ড ক্লিনটন স্ট্রিটের একটি নির্জন স্থানে তার নিথর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে কেহ একজন পুলিশ ও এম্বুলেন্সে ফোন করলে পুলিশ রাস্তার উপর তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ তাকে এম্বুলেন্স করে হাসপাতালে জরুরী বিভাগে পাঠালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মোঃ বরকত উল্লাহ মুন্নার দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার  ৯ নং দেওটি ইউনিয়নের নবগ্রামে। তিনি প্রায় চার বছর পূর্বে জীবন ও জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে আসেন। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে বিশেষ করে ব্যাচেলরদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এখানে উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনার জন্য যুক্তরাষ্ট্র সহ সমগ্র পশ্চিমাদেশে লকডাউন ও বিধিনিষেধের কারনে রেস্টুরেন্ট বন্ধ থাকায় লোকজন অনলাইন রেস্টুরেন্টের উপর অধিক মাত্রায় ঝুঁকে পড়ে। ফলে প্রবাসী বাংলাদেশী যুবকরা এই কাজে অধিকহারে নিয়োজিত হয়েছেন। এখন রেস্টুরেন্ট খুলে দিলেও লোকজন এখনও ঘরে বসে অনলাইন অর্ডাররের মাধ্যমে খাবার আনছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ি চাপায় বাংলাদেশী যুবক নিহত

আপডেটের সময় ০৯:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১