ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে লকডাউনে পুলিশের অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৯০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিনে গণপরিবহন, শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে লকডাউনের মধ্যেও রাস্তায় ও বাজারে মানুষের ভীড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। গাদাগাদি করে ছোট যানবাহনে যাতায়াত ও বাজারে কেনাকাটা করছেন জনসাধারণ। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

লকডাউনে জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে শহরে অভিযান চালানো হয়েছে। এসময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বেশ কিছু দোকান বন্ধ করে দেন। যানবাহন থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়া হয়। পুলিশের অভিযানের সময় লোকজনের যাতায়াত কমে যায়। শহর ফাঁকা হয়ে যায়। অনেকে অভিযানের টের পেয়ে ব্যভসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনা মোকাবেলায় অনেকেই সহযোগিতা করছেন না, এখনো অনেকে মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধিও ঠিকমতো মানছেন না। বলেন, পুলিশ তাদের ব্যাপারে কঠোর হয়েছে। আমরা নতুন করে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্ত্বক কাজ করে যাচ্ছি। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার জানান, রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া কোন যানবাহন চলতে দেওয়া হবে না। এসময় তিনি ট্রাফিক পুলিশকে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেন। আইন না মানলে যানবাহন আটক করতেও বলেন তিনি।

বাধন রায়/ ইবিটাইমস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে লকডাউনে পুলিশের অভিযান

আপডেটের সময় ০৭:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১