ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১৩১ সময় দেখুন

ইউএসএ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করেছে।

রোববার (২০ জুন) বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে কয়েকশ প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস।

সোমবার (২১ জুন ) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক ও গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ, ওয়াশিংটনভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি প্রমুখ।

উদ্বোধক রবিন টি লুইস বলেন, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোরবাসী অত্যন্ত আনন্দিত। তাঁকে সম্মান জানানোর অর্থ হচ্ছে গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন।

ডেলিগেট হ্যারি ভেন্ডারি বলেন, আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির নয়, সমগ্র এশিয়ান কমিউনিটির। এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান হয়ে থাকবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, জসিম উদ্দিন ভুইয়া, আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএসএ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়ক

আপডেটের সময় ০৩:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১