ভিয়েনা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৮৮ সময় দেখুন

ঢাকা: ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান গত ৮ জুন নিখোঁজ হওয়ার পর, এখনও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার।

গত ৮ জুন রংপুর থেকে ঢাকা ফেরার সময় দুই সঙ্গী ও গাড়িচালকসহ আবু ত্বহা নিখোঁজ হন উল্লেখ করে চিঠিতে তিনি বলেন, ‘তাদের ব্যবহৃত গাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। দারুস সালাম ও পল্লবী থানায় গিয়ে কোনো আইনি সাহায্য পাইনি।’

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।’

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার।

এর আগে পল্লবী থানায় গেলে, থানা থেকে জানায় তার সর্বশেষ অবস্থান ছিল রংপুর। সাবিকুন্নাহারকে তারা রংপুর গিয়ে জিডি করতে বলে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি

আপডেটের সময় ০৪:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১