ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছেনঃ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৫৫ সময় দেখুন

পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার সরকারের সময় এদেশের বীর মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান হিসাবে তাদের বসবাসের জন্য বীর নিবাস নামের উন্নত ধরনের পাকা ভবন প্রদান, তাদের যাতায়াতে জন্য সরকারী পরিবহনে ভাড়া মওকুফ সহ তাদের ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করছেন। পৃথিবীর হতিহাসে এমনভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানীত করার নজির নাই।

বুধবার (৯ জুন) জেলার নাজিরপুরে মুক্তিযোদ্ধা যাদুঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন, অসহায়দের মাঝে সাহায্য প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাক হানাদারদের দোসর জামায়াতের নেতৃত্বে দেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশে হত্যাকান্ড সহ ধ্বংসযঞ্জ চালিয়েছিলো। কিন্তু জিয়াউর রহমান সহ খালেদা জিয়া শাসন আমলে সেই জামায়াত সহ স্বাধীনতা বিরোধী শক্তির দোসর আলী হাসান মোজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে বিএনপি সরকার দেশের মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকাকে অপমানীত করেছে ।

এই দিন দুপুরে উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. আনিসুর রহমান তালুকদার, প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে উপজেলার ১৩ অসহায় পরিবারকে প্রত্যেককে ২ বাল্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা, ক্ষুদ্র নৃগোষ্টির ৫ পরিবারকে প্রধান মন্ত্রীর সাহায্য তহফিলের ৫টি নতুন ঘর, ১৯ শিক্ষার্থীকে প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা, ৫৫ জনকে ১ লাখ টাকার শিক্ষা উপকরন ও ২০ শিক্ষার্থীকে নতুন বাই সাইকেল প্রদান করেন।

এ ছাড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারনের জন্য ৩৮ জন মৎস্য প্রদর্শী চাষীদের মাছের পোনা, খাবার সহ মৎস্য চাষের বিভিন্ন উপকরন প্রদান করেন। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা যাদুঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এ ছাড়া একই দিন সকালে মন্ত্রী উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে খামারীদের মাঝে গোখাদ্য বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কর্মকর্তা দীপক রঞ্জন রায়, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, প্রাণী সম্পদের জেলা কর্মকর্তা আমজাদ হোসেন ভুঞা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান , তুহিন হালদার তিমির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুবলীগ সভাপতি এম খোকন কাজী, সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছেনঃ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১