ভিয়েনা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

লালমোহনের বেতুয়া খালে অভিযান, জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৯১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যেবর্তী হাফিজ উদ্দিন বাজার এলাকা সংলগ্ন বেতুয়ার খালে বসানো অবৈধ ও নিষিদ্ধ চায়না – বিহন্দি ও পকেট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে (৭ জুন ) লালমোহন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমদ আকন্দ জানান, বেতুয়ার খালে অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়, খালে বসানো জাল নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কিন্তু কোন জালের মালিক তাদের বসানো জাল না উঠানোর কারনেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার বর্তমান মূল্য ১০ লাখ টাকার বেশি।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন থানা পুলিশ, উপজেলা ভুমি অফিসের নাজির মোঃ মেহেদী হাসান, প্রধান সহকারী মোঃ মাসুদ আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকাররী মো. ছাইফুল ইসলাম সোহাগ সহ আরও অনেকে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, চায়না ও বিহন্দি জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের বেতুয়া খালে অভিযান, জাল জব্দ

আপডেটের সময় ০৪:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬