ভিয়েনা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

পিরোজপুরে অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতালকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৮৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘টপটেন জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।

এ সময় অন্যান্যের মধ্যে মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স -এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মঠবাড়িয়া উপজেলার বেসরকারি ‘টপটেন জেনারেল হাসপাতাল’ কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূল লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতালটি উদ্বোধন করে সিজারিয়ান অপারেশন সহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম চলছিল। এসব অভিযোগের ভিত্তিতে রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় জানান, অভিযানকালে বেসরকারি ‘টপটেন জেনারেল হাসপাতাল’ কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই তারা হাসপাতালের কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতালকে জরিমানা

আপডেটের সময় ০৪:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬