ভিয়েনা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪৪ সময় দেখুন

শফিকুজ্জামন খান মোস্তফা, ​টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া ইউনিয়নের ভাতকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক উল্টে চালকের নির্মম মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম রাসেল মিয়া। আজ বুধবার (২০ মে) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,​ঢাকা থেকে ছেড়ে আসা যমুনাসেতুমুখী ট্রাকটি সকালে ভাতকুড়া এলাকায় পৌঁছায়।চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায় এবং উল্টে যায়।​ট্রাকটি উল্টে গেলে চালক রাসেল সেটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

​এলেঙ্গা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

আপডেটের সময় ০৪:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬