ভিয়েনা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসেন আল মনসুর চরফ্যাশনে ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে টাঙ্গাইলে মউশিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান ভিয়েনায় মুন্সিগঞ্জ বিক্রমপুর অস্ট্রিয়া সমিতির নতুন কমিটির নাম ঘোষণা ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত লালমোহনে ইউপি চেয়ারম্যান অনুপস্থিত, সেবা বিঘ্নিত হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসেন আল মনসুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৩৬ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে একমাত্র প্রতিযোগী হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আল মনসুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন।

​আজ ১৯ মে, মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ও কৃতি শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মদের দেওয়া তথ্যমতে, নাগরপুর উপজেলায় মোট ৪০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি সরকারি এবং ৩৯টি বেসরকারি। এ বছর ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ ক্যাটাগরিতে উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১টি প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়েছিল। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আল মনসুর একক প্রার্থী হিসেবে আবেদন করায় যাচাই-বাছাই শেষে তাকেই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

​এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আল মনসুর-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

​পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসেন আল মনসুর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসেন আল মনসুর

আপডেটের সময় ০৯:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬