ভিয়েনা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৮ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ৩১ বোতল বিদেশি মদ, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা।
পুলিশ জানায়, পুলিশ সুপার হবিগঞ্জের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সির তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে হবিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শংকরের মুখ এলাকায় জসিম উদ্দিনের সিএনজি গ্যারেজে অভিযান চালানো হয়।
অভিযানে সুমন দাসগুপ্ত (৪৬) ও রনজিৎ দাশ (৫০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১৬ লিটার ১২৫ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ৬৪ হাজার ৫০০ টাকা।
এদিকে পৃথক অভিযানে এসআই মোঃ সিরাজুল মাওলার নেতৃত্বে আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মোশারফ হোসেন (২৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।
অপরদিকে এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কামড়াপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছামাদ (৪৪) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

আপডেটের সময় ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬