ভিয়েনা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৮৬ সময় দেখুন

কবির আহমেদ, ইবিটাইমস : উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই
হলেন বাংলাদেশি।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা.সংস্থা এএফপি।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ। এদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা গ্রিক কোস্টগার্ডকে জানান, যাত্রাপথে তাদের সঙ্গে থাকা ২২ জনের মৃত্যু হয়েছে। পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। আর নিহতদের মধ্যে ১৮ জনই ছিলেন বাংলাদেশি।

দেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে
প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী আরো জানা গেছে,
উদ্ধার হওয়া নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট—সব মিলিয়ে চরম ক্লান্তিতে ২২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দক্ষিণ সুদানের দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স যথাক্রমে ১৯ ও ২২ বছর। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

এদিকে জনপ্রিয় বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।

অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে এবং ‘রিটার্ন হাব’ চালুর প্রস্তাব অনুমোদন করেছে। তবে, এই পদক্ষেপকে অমানবিক বলে সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

আপডেটের সময় ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬