ভিয়েনা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনের বিচ্ছিন্ন দুর্গম চরকচুয়ালীর সরকারি গাছ কাটার প্রতিবাদ করার কারণে সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে ১৫ জন। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ৩জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন। ঘটনাটি উপজেলার মোতাহার নগর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বিছিন্ন চরকচুয়ালীর চৌধুরী আবাসন এলাকার।

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত আহত নুরনবী, রিয়াজ ও জেসমিন জানান, চরকচুয়াখালীতে লালমোহন ও পটুয়াখালীর দশমিনা থানার লোকজন বসবাস করে। আমরা ওখানে চৌধুরী আবাসেনর বাসিন্দা।

দশমিনা থানার চরহাদির গণঅধিকারের নেতা ইলিয়াস মোল্লার নেতৃত্বে হারুন গাজি, রহিম, জসিম সর্দার, জুয়েল গাজি, সোহাগ, আলামিন, লিটন বয়াতি আলামিন, বয়াতি কবির, মুন্না, চানমিয়াসহ ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আমাদের আবাসনে পাশে থাকা সরকারি কেওড়া গাছ কাটা শুরু করে। কয়েকটি গাছ কাটার পর আমরা চৌধুরী আবাসনের বাসিন্দাগণ গাছ কাটার কারণ জানতে চাইলে তারা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে। তাদের হামলায় চৌধুরী আবাসনের ১৫জন গুরুতর আহত হয়। সুস্থ হয়ে আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল কবরো। পাশাপাশি আমরা এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত ইলিয়াস মোল্লার মুঠোফোনে বারবার কল করা হলেও তার মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫

আপডেটের সময় ১১:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬