ভিয়েনা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২০৮ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে বিষয়টি পরিবারকে জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল জলিলের বলে শনাক্ত করেন।
নিহত জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আকিল মিয়ার দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) আমুরোড হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জলিল। সন্ধ্যার দিকে কোটাবাড়ী এলাকায় সাঁতরে খোয়াই নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। কিছুক্ষণ পর গরুটি বাড়িতে ফিরে এলেও জলিল আর ফেরেননি। পরে খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত ডুবুরি দল তার কোনো সন্ধান পায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর ওই অংশে বালু মহালের কারণে প্রায় ১২ ফুট গভীরতা ও তীব্র স্রোত ছিল। নিরাপদ পথ ব্যবহার না করে দ্রুত নদী পার হতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন বলে ধারণা করা হয়।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 
জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬