ভিয়েনা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলিবর্ষণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৮২ সময় দেখুন

কানাডার টরন্টোতে আজ ভোরে স্থানীয় সময় প্রায় সাড়ে পাঁচটার দিকে মার্কিন কনস্যুলেটে গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১০ মার্চ) কানাডার বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে ভবনের কাচের দরজায় দুটি গুলির ছিদ্র দেখা গেছে।

কানাডার পুলিশ সার্ভিস গণমাধ্যকে জানায়, গুলির শব্দ শোনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।

অধিকতর তদন্তের স্বার্থে কনস্যুলেটের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরেইল ও ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে টরোন্টোর বিভিন্ন স্থাপনায় গুলি চালানোর কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সপ্তাহে তিনটি ইহুদি উপাসনালয় এবং ইরান সরকারের সমালোচক এক ইরানি–কানাডীয় ব্যক্তির মালিকানাধীন একটি বক্সিং জিমেও গুলি করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলিবর্ষণ

আপডেটের সময় ০৫:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬