ভিয়েনা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে আহত ৩২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাহরাইন আজ সোমবার জানিয়েছে, রাতের বেলায় দেশটির সিত্রা দ্বীপে ইরানের একটি ড্রোন হামলায় অন্তত ৩২ জন মানুষ আহত হয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ নতুন করে হামলার খবর জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান পুরো অঞ্চলে পাল্টা হামলার কার্যক্রম জোরদার করায় এসব হামলা ঘটছে এবং এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। ওই কিশোরী মাথা ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুই মাস বয়সী এক শিশুও রয়েছে।

এএফপির সাংবাদিকরা আজ জানিয়েছেন, দোহা শহরেও ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

একই সময়ে কাতার, সৌদি আরব এবং কুয়েতে নতুন করে হামলার খবর পাওয়া গেছে, যা উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি হামলার পর উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করার পর থেকে দোহা ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আজ সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রের দিকে এগিয়ে আসা দুটি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা আজ সোমবার একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার জন্য কাজ করছে।

কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, গতকাল রোববার উপসাগরীয় এই দেশটি সাতটি মিসাইল ও পাঁচটি ড্রোনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল রোববার জানিয়েছে, ইরান সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালানোয় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় তারা তাদের দূতাবাসের কিছু কর্মীকে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভ্রমণ সতর্কবার্তায় জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি দায়িত্বে নেই-এমন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন দূতাবাসেও ড্রোনের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ভয়াবহ যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি কোনো হামলা চালানো হয় বা ইরানের ওপর আক্রমণ হয়, তাহলে তেহরান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে আহত ৩২

আপডেটের সময় ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬