ভিয়েনা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরবাগ মোতাহার উদ্দিন সংযোগ সড়কের ওপর দোকানঘর নির্মাণ করে টিনের চাল দিয়ে সড়ক দখলের অভিযোগ উঠেছে মো. সবুজ নামের এক দোকান মালিকের বিরুদ্ধে।

এ বিষয়ে চলতি বছরের ২০ জানুয়ারি লালমোহন পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা মো. মানছুর আহাম্মেদ হাওলাদার। অভিযোগের পরও অভিযুক্ত সবুজ দ্রুত দোকানের নির্মাণকাজ শেষ করেন বলে জানা গেছে।

অভিযোগকারী মানছুর আহাম্মেদ হাওলাদার বলেন, আমার বাসার সামনে আঞ্চলিক মহাসড়কের এই সংযোগ সড়কের সঙ্গে এক শতাংশ জমি জনস্বার্থে ৫০টি পরিবারের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহারের জন্য ক্রয় করেছি। কিন্তু সড়কের পাশের দোকানদার সবুজ ও তার ভাইয়েরা পৌরসভার কর্মকর্তা মফিজের যোগসাজশে সড়কের ওপর ওয়ালসেট দোকানঘর নির্মাণ করেন। এমনকি দোকানের টিনের চাল পুরোপুরি সড়কের ওপর বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে বাধা দিলে তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। সড়কের ওপর টিনের চাল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত মো. সবুজ মিয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় দোকানঘর নির্মাণ করেছি। অনেকেরই চাল রাস্তার ওপর কিছুটা থাকে। তারপরও যদি আমার চালের কারণে রাস্তার কোনো ক্ষতি হয় এবং সবাই বলে, তাহলে আমি চাল চাল কেটে দেব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ বলেন, অভিযোগ পাওয়ার পর দু’পক্ষকে নিয়ে বসেছি। পৌর সার্ভেয়ারকে কাগজপত্র যাচাই করে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পৌর সার্ভেয়ার মো. পায়েল বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। মো. সবুজকে মৌখিকভাবে সড়কের ওপর থাকা চাল কেটে নিজ সীমানার মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি তা করেছেন কি না, আগামীকাল সরেজমিনে গিয়ে দেখা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ

আপডেটের সময় ০১:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬