ভিয়েনা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঙ্গাসিয়া এলাকার মোঃ নোমান ( পিতা- মানছুর), মোঃ ইব্রাহিম (পিতা- মৃত ছাদেক) ও মোঃ রাইহান (পিতা- ইব্রাহিম খলিল)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি লম্বা লোহার দা, একটি লোহার বটি এবং সুপারি গাছের চেরা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার গভীর রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময়ে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রাম থেকে গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির সময় উক্ত তিন ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। অন্যদুইজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেটের সময় ০৩:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬