ভিয়েনা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার খালাতো ভাই গুরুতর আহত অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৩ ফেব্রুয়ারী রাত প্রায় ১১টার দিকে রতনপুর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।

নিহত পায়েল (২২) নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, আহত তার খালাতো ভাই বিশাল গোপ (২৪), কিশোরগঞ্জ জেলার বাসিন্দা, তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

আপডেটের সময় ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬